মব কালচার বন্ধে আইন সংশোধন ও সাইবার অপরাধে নতুন আইনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
মব কালচার বন্ধে আইন সংশোধন ও সাইবার অপরাধে নতুন আইনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দেশে ‘মব কালচার’ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন এবং শক্তিশালী আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

আজ রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, অপরাধের ধরন ও মাত্রা প্রতিনিয়ত বদলাচ্ছে। বিশেষ করে সাইবার অপরাধ ও অনলাইন জুয়া দমনে আগের আইনগুলো যথেষ্ট নয়। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যাদের সুপারিশের ভিত্তিতে দ্রুত নতুন আইন প্রণয়ন করা হবে।

বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে দেশজুড়ে বিশেষ অভিযান চলছে। আইনশৃঙ্খলা আরও উন্নত করতে পুলিশকে আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করতে হবে।”

সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জন-আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে পুলিশকে আরও দক্ষ হতে হবে, অন্যথায় অপরাধ দমনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। মব কালচার বন্ধে আইন সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. 

মন্তব্য করুন