সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কর্মরত টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সংগঠন ‘সিরাজগঞ্জ ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (টিসিএএস)-এর ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) শহরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরান শেখ (এখন টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শামীম শাহরীয়ার রাফি (যমুনা টেলিভিশন)। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহসভাপতি অমৃত সেন (সময় টেলিভিশন), সহসাধারণ সম্পাদক রাহুল রায় (এশিয়ান টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মাহফুজুর লিমন (চ্যানেল ওয়ান), দপ্তর সম্পাদক রিপন হোসেন (দেশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস হোসেন (গ্লোবাল টেলিভিশন) এবং অর্থ সম্পাদক জুবায়ের হোসেন (মাছরাঙ্গা টেলিভিশন)।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আল-আমীন (ডিবিসি নিউজ, রায়গঞ্জ), জাকারিয়া হোসেন (কালবেলা) এবং আব্দুল আলীম তালুকদার (ডিবিসি নিউজ) দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া নাজমুল ইসলাম (চ্যানেল ২৪), জাহিদ হোসেন (আর টিভি), লিখন হোসেন (একাত্তর টিভি) সহ মোট ১৯ জন এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটির সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার রাফি জানান, এই সংগঠনটি ক্যামেরা জার্নালিস্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সংহতি বজায় রাখতে কাজ করবে। আগামীতে পেশাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন