কিশোরগঞ্জে মাদক ও জুয়াবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মাদক ও জুয়াবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে মাদক ও জুয়ার করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত রাখতে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ইউনিয়নের কুতখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদক ও জুয়া একটি সুন্দর সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে প্রতিটি ঘরে ঘরে সচেতনতা গড়ে তুলতে হবে।"

যশোদল ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও জেলা উলামাদলের সহ-সভাপতি মো. গিয়াসউদ্দিন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় কিছু অসাধু চক্রের কারণে যুবসমাজ বিপথে যাচ্ছে। সামাজিক প্রতিরোধের মাধ্যমেই এসব অপকর্ম বন্ধ করা সম্ভব।

অনুষ্ঠানে ৫নং যশোদল ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে এলাকাবাসী বিভিন্ন প্লে-কার্ড প্রদর্শনের মাধ্যমে মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন