মণিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আব্দুল্লাহ আল মামুন (মণিরামপুর, যশোর প্রতিনিধি): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম আরিফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা