ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া): কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িত আরও চারজনকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন এসআই মো. শামীম, এসআই রুপম সরকার ও এএসআই কামরুজ্জামান সোহাগসহ ব্রাহ্মণপাড়া থানার একদল পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের ধুলাহাঁস গ্রামের জামিল হোসেন (৪২) এবং দক্ষিণ তেতাভূমি এলাকার বাবুল মিয়া (৩৮)।

এ ছাড়া মামলায় পলাতক চার আসামি হলেন সুমন মিয়া (৩৫), মোবারক হোসেন, মানিক (২৫) ও হাসান আলী (২২)। তাঁদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

সার্বিক বিষয়ে দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পুলিশ বদ্ধপরিকর। মাদক নির্মূলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এআইএল/সকালবেলা