ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আদালত প্রতিবেদক: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
এর আগে সকালে প্রসিকিউশন পক্ষ শেখ মামুন খালেদের বিরুদ্ধে 'গুম' এবং মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে 'হত্যা' ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে শেখ মামুন খালেদকে আটক করে ডিবি পুলিশ। পরে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। অন্যদিকে, গত ২৩ মার্চ মানবপাচারের অভিযোগে গ্রেফতার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। তাঁকেও একটি মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ট্রাইব্যুনালের আজকের এই আদেশের পর জুলাই আন্দোলনের বিচার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ