‘দেশ আইয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গেছে’: জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ

‘দেশ আইয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গেছে’: জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ

নিজস্ব প্রতিবেদক: দেশে নারী ও শিশুর প্রতি ক্রমবর্ধমান নির্যাতন ও পাশবিকতার তীব্র সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ মন্তব্য করেছে যে, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলাদেশ আবারও অন্ধকার ‘আইয়ামে জাহিলিয়াতের’ যুগে ফিরে গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এই মন্তব্য করেন।

দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বর্তমান অবস্থা চরম উদ্বেগজনক। প্রশাসনের শিথিলতা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এই করুণ দশা তৈরি হয়েছে।

মানববন্ধন থেকে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, অবিলম্বে দেশের প্রতিটি নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা বিধানে প্রশাসনকে সর্বোচ্চ তৎপর হওয়ার দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সামাজিক বিশৃঙ্খলা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন