বিশিষ্টজনদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ

বিশিষ্টজনদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল ৮ মার্চ

রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৮ মার্চ এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার (১ মার্চ) দলীয় সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রাজনীতিবিদদের পাশাপাশি কূটনীতিকদের সম্মানেও পৃথক একটি ইফতার মাহফিলের পরিকল্পনা করছে দলটি। সেই আয়োজনের তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

মন্তব্য করুন