ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২৫) ধর্ষণচেষ্টার অভিযোগে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ ২০২৬) রাত ৭টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার মুন্দাইল গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত নজরুল একই গ্রামের আজমাদ হোসেনের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরেই ওই নারীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। লোকলজ্জার ভয়ে ওই নারী বিষয়টি আগে কাউকে জানাননি। ঘটনার সময় ওই নারী ঘরে বসে একা পায়ের নখ কাটছিলেন। এই সুযোগে নজরুল ঘরে ঢুকে পেছন থেকে তাঁকে জাপটে ধরেন। একপর্যায়ে ধস্তাধস্তি করে তাঁকে বিছানায় ফেলে শ্লীলতাহানির চেষ্টা করলে ওই নারী নিজের কাছে থাকা ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে দেন।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় নজরুলকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গৃহবধূর স্বামী জানান, তাঁর স্ত্রী নিজের সম্ভ্রম বাঁচাতে এবং আত্মরক্ষার তাগিদে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। নজরুল এর আগেও কয়েকবার তাঁর স্ত্রীকে উত্যক্ত করার চেষ্টা করেছিল।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পর ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের সদস্যরা থানায় এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ