ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ এক উপদেষ্টা। রবিবার (১ মার্চ ২০২৬) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা জানান, তিনি আহমাদিনেজাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং সাবেক প্রেসিডেন্ট সুস্থ আছেন। তিনি আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে ভয়াবহ হামলা চালানো হয়েছে। তবে সাবেক প্রেসিডেন্টের মূল বাসভবনটি ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হওয়ায় সেটি লক্ষ্যবস্তু ছিল না এবং পুরোপুরি অক্ষত রয়েছে।
হামলায় আহমাদিনেজাদের নিরাপত্তা বলয়ে থাকা ইরানের বিশেষ বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস’ (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হয়েছেন। তাঁরা দীর্ঘ দিন ধরে সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন।
ইরানে সিরিজ হামলার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা এই নেতা তাঁর কট্টর পশ্চিমা-বিরোধী অবস্থানের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ