ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইরানে যুদ্ধ অভিযান কতদিন চলবে, সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান থামবে না। সোমবার (২ মার্চ) বিবিসি বাংলার লাইভ প্রতিবেদনে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প এসব কথা বলেন।
ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ‘দুঃখজনকভাবে আরও বেশি মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে। তবুও এটাই একমাত্র পথ।’ তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র তাদের সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সন্ত্রাসীদের ওপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত হানবে।
ইরানি বাহিনীর প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমি আবারও রেভল্যুশনারি গার্ডস ও ইরানি মিলিটারি পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং সম্পূর্ণ দায়মুক্তি পাওয়ার আহ্বান জানাচ্ছি। নতুবা নিশ্চিতভাবে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এটি নিশ্চিত মৃত্যু হবে, এটি সুন্দর হবে না।’
এদিকে, মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তেও উত্তেজনা তুঙ্গে। দক্ষিণ লেবাননের ৫৩টি গ্রাম ও শহরের মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই নির্দেশের আওতায় বিনতে জেবিল শহরও রয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম সোমবার সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এত বিশাল এলাকার জন্য জারি করা এই সতর্কতা গাজায় চালানো ইসরায়েলি অভিযানের গণ-স্থানচ্যুতির আদেশেরই প্রতিফলন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, পরিস্থিতি ক্রমেই একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ