গণভোট ও জাতীয় ঐক্যর মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব: আলী রীয়াজ

গণভোট ও জাতীয় ঐক্যর মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব: আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। সেখান থেকে বেরিয়ে আসতে গণভোট ও জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে প্রবেশ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা করা জরুরি।

তিনি আরও বলেন, ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদের বিকল্প নেই।

স্বাধীন বিচার বিভাগ এতদিন কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল উল্লেখ করে আলী রীয়াজ বলেন, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন করতে সংবিধান সংশোধন জরুরি।

আলী রীয়াজ স্পষ্ট করে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটি একটি অন্তর্বর্তী সরকার। যারা একে তত্ত্বাবধায়ক সরকার বলছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন।

দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব জনগণের, এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে পথরেখা দেখাতে হবে। আলী রীয়াজ বলেন, এক ব্যক্তির ইচ্ছায় যেন আর কখনো দেশের মৌলিক অধিকার ধ্বংস না হয়, সে জন্যই জুলাই জাতীয় সনদ অপরিহার্য।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন