দিনাজপুরে ধানের শীষের সমর্থনে তাঁতী দলের নির্বাচনী র‍্যালি

দিনাজপুরে ধানের শীষের সমর্থনে তাঁতী দলের নির্বাচনী র‍্যালি

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করার লক্ষে বিশাল নির্বাচনী র‍্যালি করেছে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে দিনাজপুর পৌর বিএনপির আয়োজনে এই বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয়তাবাদী তাঁতী দলের নেতাকর্মীরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন।

দুপুরে শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিজয়ী করার আহ্বান জানান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা সভাপতি রেজাউল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উপদেষ্টা হাসান আমিনুর রশিদ এবং পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু।

এছাড়াও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন খোকনসহ পৌর ও কোতোয়ালি তাঁতী দলের শীর্ষ নেতৃবৃন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন।

উল্লেখ্য, দিনাজপুর সদর-৩ আসনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ছিল। তাঁর অসুস্থতা ও পরবর্তী পরিস্থিতির কারণে এবার এই আসনে বিএনপি থেকে সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মন্তব্য করুন