ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা (৪৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। গ্রেফতারকৃত মাসুদ শরীয়তপুর জেলার নড়িয়া থানার নিতিরা গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ