ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: ফেনী-২ আসনে নির্বাচনী প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর ক্যারাভ্যান থেকে আদায় করা জরিমানার ২০ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে আপিল শুনানি শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এই আদেশ প্রদান করেন।
জানা গেছে, গত ৩১ জানুয়ারি বিকেলে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন নির্বাচনী প্রচারণাকালে ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন। এই জরিমানাকে ‘অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রার্থীর প্রতিনিধি মো. সাদ্দাম হোসাইন জেলা প্রশাসক বরাবর আপিল করেন। গতকাল সন্ধ্যায় আদালত বসিয়ে অভিযোগের সত্যতা যাচাই শেষে ১৫ হাজার টাকা আপিলকারীকে ফেরত দেওয়ার রায় দেওয়া হয়।
এবি পার্টির চেয়ারম্যান ও প্রার্থী মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, সহকারী কমিশনার জসিম উদ্দিন একটি নির্দিষ্ট দলের উস্কানিতে পক্ষপাতমূলক আচরণ করে এই জরিমানা করেছিলেন। সারা দেশে একই পদ্ধতিতে প্রচারণা চললেও ফেনীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দেওয়া হয়েছে। তিনি এই ঘটনার বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ