শাহজাদপুরে সাংবাদিক শিমুলের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে সাংবাদিক শিমুলের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের তৎকালীন প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের ৯ম হত্যা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শাহজাদপুর প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে প্রেসক্লাব চত্বরে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের উপস্থিতিতে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী বাদী হয়ে তৎকালীন পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন।

মন্তব্য করুন