হামলা চালিয়ে সিরিয়ার দুইজনকে আটক করেছে ইসরায়েল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
হামলা চালিয়ে সিরিয়ার দুইজনকে আটক করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পশ্চিম সিরিয়ার কুনেইত্রা অঞ্চলে গোলাবর্ষণ ও অনুপ্রবেশের পর দুই সিরীয় যুবককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে এই ঘটনা ঘটে।

সিরীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনারা কুনেইত্রার উত্তরাঞ্চলীয় আল-হুরিয়া গ্রাম ও জাবাতা আল-খাশাব শহরের মধ্যবর্তী এলাকায় তিনটি গোলা নিক্ষেপ করে। এছাড়া পৃথক তল্লাশি অভিযানে সাইদা আল-জোলান এবং কুদনা গ্রাম থেকে দুই যুবককে আটক করে নিয়ে যায়।

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আলোচনার পথ খোলা রাখার কথা বললেও সিরীয় ভূখণ্ডে ইসরায়েলি সামরিক দখলদারিত্ব অব্যাহত রয়েছে। গত বছরের শেষে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর এই ধরনের তৎপরতা ও হামলা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: টিআরটি উর্দু।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন