ফিফটির পর ফিরলেন মুমিনুল

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ
ফিফটির পর ফিরলেন মুমিনুল

বৃষ্টির বিরতি কাটিয়ে মাঠে নেমে দেখে-শুনে খেলে অর্ধশতক (ফিফটি) স্পর্শ করেছিলেন মুমিনুল হক। ১০৫ বলে এই মাইলফলক ছুঁলেও ইনিংসটি খুব বেশি বড় করতে পারেননি তিনি। ব্যক্তিগত ৫৬ রানে মুমিনুল সাজঘরে ফিরলে ভেঙে যায় ১০৫ রানের গুরুত্বপূর্ণ তৃতীয় উইকেট জুটি।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে থাকা বাংলাদেশের সংগ্রহ ৪৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান। হাতে ৭ উইকেট নিয়ে টাইগারদের লিড এখন ১৬১ রানের। মুমিনুল ফিরে গেলেও লিড বাড়িয়ে নিতে লড়ছেন বাকি ব্যাটাররা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন