ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বেলা ১২টায় উপজেলার সেন্ট্রাল হাসপাতালের চক্ষু বিভাগ ও ফ্যাকো সেন্টারে এই সভা আয়োজন করা হয়।
কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন।
মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথিরা ব্যবসায়ীদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। তাঁরা জানান, বাজারে নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ প্রতিরোধে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ঔষধ কেটে বা চিকিৎসকের পরামর্শ ছাড়া বিক্রি করা যাবে না বলে তাঁরা হুশিয়ারি প্রদান করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি মো. নূরনবী ও শ্রী অজিত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, অর্থ সম্পাদক বি.কে পাল সুমন প্রমুখ। এছাড়া প্রধান উপদেষ্টা শংকর প্রসাদ পালসহ স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা