বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব এই অভিনেত্রী। সম্প্রতি গাঢ় সবুজ রঙের একটি স্টাইলিশ গাউনে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
প্রকাশিত ছবিগুলোতে দীঘিকে দেখা গেছে একেবারে ভিন্নধর্মী ও আধুনিক সাজে। তার সবুজ গাউনের সঙ্গে কালো নকশা এবং রূপালি অলংকরণ পোশাকে এনেছে আভিজাত্যের ছোঁয়া। খোলা চুল, গ্ল্যামারাস মেকআপ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি তার লুকে এক কিলার ভাইব যোগ করেছে।
একটি ছবিতে দেওয়ালে হাত রেখে আবেদনময় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। অন্য ছবিতে তিনি ধরা দিয়েছেন একটি চেয়ারে বসা স্টাইলিশ পোজ এবং বুটজুতা পরা আধুনিক লুকে। দীঘির এই সাহসী এবং আত্মবিশ্বাসী উপস্থিতি ফটোশুটে এক অনন্য মাত্রা যোগ করেছে।
নতুন এই ছবিগুলো পোস্ট করার পর থেকেই প্রশংসার বন্যায় ভাসছেন দীঘি। ভক্ত-অনুরাগীরা তার সৌন্দর্য, ফ্যাশন সেন্স এবং নিজেকে বদলে ফেলার আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, দিন দিন দীঘি নিজেকে আরও পরিণত ও গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করছেন।