টঙ্গীতে জুতার কারখানায় আগুন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
টঙ্গীতে জুতার কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীর গাজীবাড়ি বউবাজার এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টা ২ মিনিটে গাজীবাড়ি বউবাজার এলাকার ওই কারখানায় আগুন লাগার সংবাদ পায় টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। তাৎক্ষণিকভাবে সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ভোর ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৬টা ৩ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, পাঁচ রুমের ওই জুতার কারখানাটির কোনো প্রশাসনিক অনুমোদন ছিল না এবং ছিল না প্রয়োজনীয় ফায়ার লাইসেন্সও।

আগুনে কারখানায় থাকা মালামাল ও যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন