ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. সেরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহলী) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় সভায় মিলিত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বেলকুচি প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকরা নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুল ও ক্রেস্ট দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। তিনি বলেন, "এলাকার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে আপনারা জনদুর্ভোগ ও উন্নয়নের চিত্র তুলে ধরবেন, যা আমাদের কাজকে আরও গতিশীল করবে।"
সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়নের সম্ভাবনা এবং গণমাধ্যমের কার্যক্রম নিয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। প্রধান অতিথি ধৈর্য সহকারে সবার কথা শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য সম্রাট আমিরুল, ভাঙ্গাবাড়ি ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন। এছাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি নারায়ণ মালাকার, আবু মুসা, সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবু, উজ্জ্বল অধিকারী, পারভেজ সরকার, মোহাম্মদ আলী বাবু, রুহুল আমিন, টুটুল শেখ, সেরাজুল ইসলাম, আল আমিন হোসেন, মঈন উদ্দিনসহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
পরিশেষে পারস্পরিক কুশল বিনিময় ও প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ