শ্রীপুরে ১২টি হাট-বাজার ইজারার গণবিজ্ঞপ্তি: নির্ধারিত সময়েই সম্পন্ন হবে দরপত্র কার্যক্রম

শ্রীপুরে ১২টি হাট-বাজার ইজারার গণবিজ্ঞপ্তি: নির্ধারিত সময়েই সম্পন্ন হবে দরপত্র কার্যক্রম

সাখাওয়াত হোসেন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় সরকারি বিধি-বিধান ও আর্থিক নীতিমালা অনুসরণ করে ১৪৩৩ বঙ্গাব্দ থেকে ১৪৩৪ বঙ্গাব্দ পর্যন্ত এক বছরের জন্য ১২টি হাট-বাজার ইজারা প্রদানের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

ইজারার আওতাভুক্ত হাট-বাজারগুলোর মধ্যে রয়েছে বারতোপা বাজার (মাওনা), শিক্ষাপাড়া বাজার (মাওনা), নান্দনপুর বাজার (গাজীপুর), নিঝুমগঞ্জ বাজার (গাজীপুর), তেলিহাটি বাজার (গাজীপুর), এমসি বাজার (তেলিহাটি), টেংরা বাজার (তেলিহাটি), ছাতির বাজার (তেলিহাটি), টোপারবাড়ি বাজার (তেলিহাটি), নারায়ণপুর বাজার (গোসিংগা), লতিফপুর বাজার (গোসিংগা) এবং রাজাবাড়ী বাজার (রাজাবাড়ী)।

আবেদন ও দরপত্র সংক্রান্ত সময়সূচি অনুযায়ী, আবেদন ফরম বা সিডিউল বিক্রয়ের শেষ তারিখ ৪ মার্চ ২০২৬ অফিস সময় পর্যন্ত। দরপত্র দাখিলের শেষ সময় ৫ মার্চ ২০২৬ বেলা ১টা পর্যন্ত এবং একই দিন দুপুর ২টায় উপস্থিত দরদাতাদের সম্মুখে দরপত্র খোলা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বে প্রকাশিত শর্তাবলি ও প্রযোজ্য বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হবে। কোনো প্রকার অনিয়ম, অসম্পূর্ণ কাগজপত্র বা নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর কোনো আবেদন বিবেচনা করা হবে না। সংশ্লিষ্ট আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সিডিউল সংগ্রহ ও যথাযথভাবে দরপত্র দাখিলের জন্য আহ্বান জানানো হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন