ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল মালেক, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সাত বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিব ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) দুপুরে দেবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত রাকিব দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে। তিনি দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চুক্তিভিত্তিক নৈশ প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৪টার দিকে সাব-রেজিস্ট্রি অফিস বন্ধ থাকার সুযোগে রাকিব ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে অফিসের ভেতরে ডেকে নেয়। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় রোববার সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২ মার্চ) তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ