ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হত্যার ঘটনায় দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই শোক ও সমবেদনা প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন ও নিয়মের চরম লঙ্ঘন, যা জেনে বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সংঘাত কখনো কোনো স্থায়ী সমাধান বয়ে আনে না। বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি অবিচল আনুগত্যই যেকোনো বিরোধ মেটানোর একমাত্র পথ। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছে।
এর আগে গত রোববার (১ মার্চ) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় একটি পৃথক বিবৃতি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিবৃতিতে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হলেও সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া ইরানে হামলার বিষয়েও কোনো স্পষ্ট নিন্দা জানানো হয়নি তখন।
প্রথম বিবৃতিটিতে সুনির্দিষ্ট দেশের নাম না থাকায় এবং ইরানের অভ্যন্তরে হামলার বিষয়ে নীরব থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিশ্লেষকদের মতে, আজকের নতুন বিবৃতিতে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনের’ কথা উল্লেখ করে এবং সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার তার পূর্বের অবস্থানে কিছুটা ভারসাম্য আনার চেষ্টা করেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ