ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাধবপুরে জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও পাথরভর্তি ট্রাকে তল্লাশি করছে বিজিবি সদস্যরা
হবিগঞ্জে পাথরভর্তি ট্রাকের নিচ থেকে পাচারের সময় প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
আজ (৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেয়। তল্লাশিকালে দেখা যায়, ট্রাকের ভেতরে থাকা পাথরের স্তূপের নিচে অত্যন্ত সুকৌশলে অসংখ্য বস্তায় ভারতীয় কসমেটিকস লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই পণ্যগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
পণ্যের ধরন: বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস সামগ্রী।
আনুমানিক মূল্য: ২ কোটি ৪ লাখ টাকা।
বর্তমান অবস্থা: জব্দকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অর্থনীতি সুসংহত করতে এবং সীমান্ত দিয়ে চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। একই সাথে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ