ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা দলিল লেখক সমিতির বর্তমান কমিটির মেয়াদ থাকাবস্থায়, ক্ষমতার অপব্যবহার ও বিপুল অর্থের বিনিময়ে একটি ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ উঠেছে। বিতর্কিত এই কমিটিতে ছাত্র হত্যা মামলার আসামিকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় সাধারণ সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
দলিল লেখক সমিতির সাধারণ সদস্যরা অভিযোগ করেছেন, বর্তমান কমিটির নির্ধারিত সময় থাকা সত্ত্বেও মোটা অংকের অবৈধ অর্থের লেনদেন এবং পেশিশক্তি ব্যবহার করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত আবুল কালাম ওরফে লেয়াকত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সমিতির নিপীড়িত সদস্যদের দাবি, জুলাই পরবর্তী বাংলাদেশেও তারা অবৈধ অর্থ ও আধিপত্যবাদের কাছে জিম্মি হয়ে রয়েছেন। একটি বিশেষ মহল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে লবিং-লিয়াজোঁর মাধ্যমে এই অবৈধ পকেট কমিটি গঠন করেছে।
সাধারণ সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়:
ভুক্তভোগী সদস্যরা জানান, ফ্যাসিস্ট দোসরদের প্রভাবে এবং প্রাণনাশের হুমকির মুখে সাধারণ লেখকরা বর্তমানে আতঙ্কিত। তারা অবিলম্বে এই 'পকেট কমিটি' বাতিল করে সমিতির কর্মপরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ