ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের চরম অবহেলার চিত্র ফুটে উঠেছে। উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ফকিরা মুড়া গোরস্থান সংলগ্ন এলাকায় বিদ্যুতের তার এতটাই নিচে ঝুলে আছে যে, তা মানুষের মাথা থেকে মাত্র ২ হাত উপরে অবস্থান করছে। ফলে যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, ঝুলন্ত এই তারের কারণে গোরস্থানে লাশের খাটিয়া নিয়ে যাওয়ার সময় অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন। যাতায়াতের সময় সারাক্ষণ আতঙ্কে থাকতে হয় সাধারণ মানুষকে। এছাড়া পাশেই একটি মাদ্রাসা রয়েছে, যেখানে প্রায় দুইশত ছাত্র-ছাত্রী নিয়মিত যাতায়াত করে। কোমলমতি শিক্ষার্থীদের জন্যও এই নিচু তার মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর দাবি:
খুঁটির সংস্কার: রাস্তার পাশের নিচু তারগুলো দ্রুত খুঁটির উপরে উঠিয়ে বাঁধানো।
ঝুঁকিমুক্ত যাতায়াত: গোরস্থান ও মাদ্রাসাগামী রাস্তার নিরাপত্তা নিশ্চিত করা।
স্থানীয়রা জানান, এ বিষয়ে প্রতিকার চেয়ে বারবার পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। একটু অসাবধানতায় বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ