ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে নূর ইসলাম (৪২) নামে এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) ভোর আনুমানিক ৪টার দিকে কাজিপুরের সোনামুখী ঢকঢগিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক নূর ইসলাম বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খোরশেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বালুবাহী ট্রাকটি কাজিপুরের দিকে আসছিল। সোনামুখী ঢকঢগিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক নূর ইসলাম কেবিনের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করতে এগিয়ে আসার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাজিপুর থানার এসআই মাহমুদ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ