ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দশটিকা গ্রামে নারী সমাজের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী মীর শাহে আলমের সহধর্মিণী মীর লাবনী আকতার। তিনি বলেন, “বিএনপি জনগণের আশা-ভরসার শেষ ঠিকানা। তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে নারী সমাজকে ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত বলেন, দেশের এই কঠিন সময়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে ধানের শীষের বিকল্প নেই। প্রতিটি পরিবারে গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। সভায় মীর ফারিয়া তাবাসসুম তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, নারীরা শুধু ভোটার নন, তারা দেশ গড়ার আন্দোলনের অন্যতম শক্তি।
উঠান বৈঠকটিতে স্থানীয় নারী ও পুরুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সভা শেষে উপস্থিত সকলে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং গ্রামজুড়ে গণসংযোগ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ