ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. মোক্তার হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ‘চলো এবার যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ স্লোগান নিয়ে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ্-এর নেতৃত্বে একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাঙ্গাল গ্রামে আঃ করিম বেপাড়ির বাড়ির গ্যারেজে অভিযান চালায় পুলিশ। সেখানে পার্কিং করা ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত ইমনের ব্যবহৃত একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির পেছনের ব্যাকডালা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত ইমন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক মাদক কারবারিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর থেকেই সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহ্ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন মসজিদ, জনসভা ও সামাজিক অনুষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দিয়ে আসছেন। তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে ‘চলো এবার যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ স্লোগানে মাদক নির্মূলে কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।
পুলিশের এই কঠোর অবস্থানের ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। মাদকামুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত এমন অভিযান চললে সোনারগাঁ থেকে মাদকের অভিশাপ দূর করা সম্ভব হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ