ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর: ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে তিনি এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়।
এই কর্মসূচিতে ফরিদপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা একযোগে দলীয় প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতৃবৃন্দের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আফজাল হোসেন খান পলাশ বলেন, “বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আধুনিক রাষ্ট্র বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য মাইলফলক। আমি আমার নতুন দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ফরিদপুর জেলা পরিষদকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও উল্লেখ করেন, জনগণের সেবক হিসেবে জেলা পরিষদের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ