ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শাখারুদহ গ্রামে চার বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এই ন্যাক্কারজনক ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শাখারুদহ গ্রামের মো. শরিফুলের ছেলে রিফাত ও মো. আউয়ালের ছেলে রয়েল দীর্ঘদিন ধরে ওই শিশুকে বিভিন্ন খাবার দিয়ে প্রলোভন দেখিয়ে আসছিল।
গত ১ এপ্রিল (বুধবার) দুপুরে শাখারুদহ প্রাইমারি স্কুলের পাশে খাবার দেওয়ার কথা বলে শিশুটিকে কৌশলে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যায় তারা। সেখানে দুই যুবক শিশুটির ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দিলে সে অসুস্থ বোধ করে এবং বমি করতে থাকে।
পরদিন ২ এপ্রিল সকালে মা যখন শিশুটিকে গোসল করাতে যান, তখন সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। শিশুটি কান্নায় ভেঙে পড়ে তার মাকে জানায়, "আমাকে আঙ্কেলেরা ব্যথা দিয়েছে, আমার গায়ে হাত দিও না।" প্রথমে ভয়ে মুখ খুলতে না চাইলেও পরে সে জানায় যে, তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল। মা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবার ও স্থানীয়দের বিষয়টি জানান।
এই জঘন্য ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত রিফাত ও রয়েলের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ