‘প্রস্তুতি নিন, আমরা আসছি’ – দায়িত্ব পেয়েই সারজিস আলমের নির্বাচনী বার্তা

‘প্রস্তুতি নিন, আমরা আসছি’ – দায়িত্ব পেয়েই সারজিস আলমের নির্বাচনী বার্তা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে গঠিত এই কমিটিতে সদস্যসচিব হিসেবে থাকছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা। এছাড়া সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এই কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে কাজ করবেন।

দায়িত্ব পাওয়ার পরপরই সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি সিটি কর্পোরেশন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যোগ্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ঘোষণা দিয়েছেন, এনসিপি তৃণমূলের যোগ্য নেতৃত্ব খুঁজছে এবং দ্রুতই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করবে।

মন্তব্য করুন