আজ সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

আজ সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের চলমান ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় জানানো হয়, আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নতুন সরকারের কার্যক্রম এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও বক্তব্য এই সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন