ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন নতুন বিএনপি সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ভূমিধস বিজয় অর্জন করেছেন এহসানুল হক মিলন। তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছিলেন ৬৭ হাজার ৭৭ ভোট। মিলনের এই বিজয়ের পর থেকেই এলাকায় আনন্দ উল্লাস বিরাজ করছে এবং তিনি পুনরায় মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন—এমন খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
আজ সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এহসানুল হক মিলনসহ বিএনপির নবনির্বাচিত এমপিরা। সংসদীয় কার্যক্রমের প্রথম ধাপ শেষ হওয়ার পর এখন সবাই বিকেলের দিকে তাকিয়ে আছেন। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ