সাংবাদিকদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ণ
সাংবাদিকদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার

সাঈদ পান্থ, বরিশাল: স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় আগৈলঝাড়ার সার্বিক উন্নয়ন, স্থানীয় নানা সমস্যা, সম্ভাবনা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার জনদুর্ভোগ ও নানা প্রত্যাশার চিত্র তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। জহির উদ্দিন স্বপন বলেন, “এলাকার মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।” এ সময় উপজেলার সব সাংবাদিককে প্রেসক্লাবের আওতায় এনে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আগৈলঝাড়া উপজেলা পরিষদে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন