হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক
হবিগঞ্জ পৌর এলাকা। (ছবি: সংগৃহীত)

অনলাইন ডেস্ক: হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আসায় গত ২৯ জুলাই জারি করা জরুরি ১৪৪ ধারা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের আশঙ্কা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া সর্বশেষ মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে শহরের সার্বিক পরিস্থিতি শতভাগ স্বাভাবিক ও শান্ত রয়েছে।

আদেশে আরও জানানো হয়, পৌর এলাকায় জনশান্তি কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আর কোনো ঝুঁকি বা শঙ্কা না থাকায় সাধারণ মানুষের সুবিধার্থে ও জনস্বার্থে পূর্বের জারিকৃত ১৪৪ ধারার আদেটি বাতিল ও প্রত্যাহার করা হলো। এর মাধ্যমে শহরের স্বাভাবিক স্বাভাবিক চলাচলা ও ব্যবসা-বাণিজ্য পুনরায় সচল হলো।

মন্তব্য করুন