জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহানকে সংবর্ধনা

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ণ
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহানকে সংবর্ধনা

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জনতা ব্যাংকের সাবেক সভাপতি ও কটিয়াদী উপজেলা নজরুল একাডেমির সভাপতি মো. শাহজাহানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কটিয়াদীর কৃতী সন্তান হিসেবে তাঁর এ অর্জনে একাডেমি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে কটিয়াদী উপজেলা নজরুল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি মো. সাজেদুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (কাঞ্চন)। বিশেষ অতিথি ছিলেন ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ সামসুল আরেফিন (তারা)।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী দর্শনের ওপর গুরুত্ব আলোকপাত করেন। একই সাথে কটিয়াদীর সন্তান মো. শাহজাহানের সততা ও নেতৃত্বের প্রশংসা করে তাঁর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নজরুল একাডেমির নিজস্ব কার্যক্রম পরিচালনার সুবিধার্থে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের কাছে একটি স্থায়ী কার্যালয় বরাদ্দের জোরালো দাবি জানানো হয়। আলোচনা শেষে মো. শাহজাহানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন একাডেমির নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন