প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা রয়েছে।

সভায় উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় অংশ নিয়েছেন। প্রকল্পগুলোর চুলচেরা বিশ্লেষণ শেষে সভার সিদ্ধান্তসমূহ পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন