ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হেলাল মুন্সী, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জ্বালানি তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সাম্প্রতিক তেলের সংকটের পর বর্তমানে জেলার পেট্রোল পাম্পগুলোতে সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রোববার (২৬ এপ্রিল) শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, আগের মতো ভোররাত থেকে তেল নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ লাইন নেই। মোটরসাইকেল, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনের চালকরা এখন কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত জ্বালানি সংগ্রহ করতে পারছেন।
পাম্প মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে নিয়মিত সরবরাহ পাওয়ায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগেও তেলের তীব্র সংকটে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে তেল পাননি। তবে বর্তমান অবস্থার উন্নতি হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানোই এই ইতিবাচক পরিবর্তনের কারণ। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে, জ্বালানি সরবরাহ পুরোপুরি স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তাঁরা মনে করেন, সরবরাহ চেইন ঠিক থাকলে ভবিষ্যতে আর এমন সংকট তৈরি হবে না।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ