ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে থমকে থাকা আলোচনার মধ্যেই চাঞ্চল্যকর এক নতুন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের মাত্র ১০ মিনিটের মাথায় ইরান আগের চেয়ে ‘অনেক ভালো’ একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। শনিবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘তারা প্রথমে আমাদের একটি প্রস্তাব দিয়েছিল যা আরও ভালো হতে পারত। আমি সেটি নাকচ করে দেওয়ার ঠিক ১০ মিনিটের মধ্যে তারা নতুন একটি নথি পাঠিয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি উন্নত।’ সবশেষ এই প্রস্তাবে ঠিক কী আছে সে বিষয়ে বিস্তারিত না জানালেও ট্রাম্প মন্তব্য করেছেন যে, ‘তারা অনেক কিছুর প্রস্তাব দিয়েছে’। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, তার প্রধান শর্ত হলো ইরান কোনোভাবেই ‘পারমাণবিক অস্ত্র’ তৈরি করতে পারবে না।
ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনা বাতিল করার কারণ ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, এটি ছিল একটি দীর্ঘ ভ্রমণ এবং তার প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সেখানে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাচ্ছিলেন না। আপাতত সরাসরি সফরের পরিবর্তে টেলিফোনেই সব আলোচনা হবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘তারা যখন খুশি আমাদের কল করতে পারে। সব তাস এখন আমাদের হাতে।’
সূত্র: এপি
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ