ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সরকার, নড়াইল: নড়াইল জেলায় হাম-রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল জেলা হাসপাতালের সভা কক্ষে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৭৭ হাজার ৮২২ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৪টি উপজেলা ও পৌরসভা এলাকায় মোট ৮৬৬টি কেন্দ্রের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার, সিভিল সার্জন কার্যালয়ের ডা. ইসমাইল হোসেন বাপ্পি, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী এবং জেলা জামায়াতের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিমায়েতুল হক হিমুসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ