ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের একটি নবনির্মিত বহুতল ভবনে সেফটি ট্যাংকে নেমে মাসুম শেখ (৫২) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে পৌর সদরের কোর্টপাড়া মাছ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নবনির্মিত মাছ বাজার ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিং খোলার জন্য ভেতরে প্রবেশ করেন মাসুম শেখ। ট্যাংকের ভেতরে দীর্ঘ সময় জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি তাৎক্ষণিক সংজ্ঞাহীন হয়ে পড়েন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুম শেখ বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে। নির্মাণ কাজের সাব-কন্ট্রাক্টর মহিবুল্লাহ শেখ জানান, নিহত মাসুম তাঁর আপন ছোট ভাই। অসাবধানতাবশত বিষাক্ত গ্যাসের বিষয়টি না বুঝে ভেতরে প্রবেশ করায় এই দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ভাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আবু জাহের বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণ কাজে নিরাপত্তার বিষয়ে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ