ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় মাত্র ২১ রানেই দুই টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারিয়ে চাপে রয়েছে স্বাগতিকরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই কিউই বোলারদের তোপের মুখে পড়েন দুই ওপেনার। দলীয় সংগ্রহ দুই অঙ্ক ছোঁয়ার আগেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। তিনে ব্যাটিং করতে নামা অভিজ্ঞ সৌম্য সরকারও থিতু হতে পারেননি। ফলে দ্রুত ২ উইকেট হারিয়ে হোঁচট খেলো বাংলাদেশ।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে কিউইদের ১৯৮ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস একাই ধসিয়ে দেন নাহিদ। তবে বোলারদের করা দারুণ কাজের সুবিধা নিতে পারছেন না ব্যাটাররা। এখন ইনিংস মেরামতের দায়িত্ব দলের অভিজ্ঞ ব্যাটার ও অধিনায়ক লিটন দাসের কাঁধে, যিনি আজ নিজের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ