ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নেপালের কাঠমান্ডু উপত্যকার দুর্গম পার্বত্যপথে অনুষ্ঠিত ‘মঞ্জুশ্রী ট্রেইল রেস ২০২৬’-এ অংশ নিয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তিন দৌড়বিদ। ‘১০০ মাইল’ (প্রায় ১৬১ কিলোমিটার) দীর্ঘ এই আলট্রা-ট্রেইল রেস নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন করেছেন পার্থ সাহা, মোহাম্মদ আরিফ-উজ-জামান ও এবাদ উল্লাহ।
গত ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০০ মাইল বিভাগের জন্য সময়সীমা ছিল ৫২ ঘণ্টা। বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পার্থ সাহা ৪২ ঘণ্টা ৭ মিনিটে দৌড় শেষ করেন। এছাড়া মোহাম্মদ আরিফ-উজ-জামান ৪৯ ঘণ্টা ৫১ মিনিটে এবং এবাদ উল্লাহ ৫০ ঘণ্টা ৫০ মিনিটে এই কঠিন পথ পাড়ি দেন। ২৬ ঘণ্টা ৩৭ মিনিটে এই বিভাগটিতে প্রথম হয়েছেন নেপালের পেশাদার দৌড়বিদ অর্জুন রায় কুলুং।
কাঠমান্ডু শহরকে ঘিরে থাকা সাতটি পাহাড়ের চড়াই-উতরাই, পাথুরে সিঁড়ি এবং ঘন জঙ্গলের ভেতর দিয়ে তৈরি করা হয়েছিল এই রুক্ষ পথ। সমতলের মানুষ হয়েও হিমালয় অঞ্চলের এমন কঠিন ট্রেইলে অংশ নেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পার্থ সাহা। তিনি জানান, বন্যপ্রাণীর ভয় এবং রাতের অন্ধকারে গহিন জঙ্গলে একা দৌড়ানো ছিল এক কঠিন মানসিক পরীক্ষা।
একই আয়োজনে বাংলাদেশের অন্য দৌড়বিদদের মধ্যে ৮০ কিলোমিটার বিভাগে শুভ কুমার দে এবং ৫০ কিলোমিটার বিভাগে সাইফুল ইসলাম ও নোশিন শারমিলি সফলভাবে দৌড় সম্পন্ন করেছেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ