অর্থাভাবে থমকে গেছে জাকিরুলের ক্যানসার চিকিৎসা, সহায়তার আকুতি

অর্থাভাবে থমকে গেছে জাকিরুলের ক্যানসার চিকিৎসা, সহায়তার আকুতি

অর্থাভাবে থমকে গেছে জাকিরুলের ক্যানসার চিকিৎসা, সহায়তার আকুতি

আবু ইউসুফ, নওগাঁ: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন ৩২ বছর বয়সী যুবক জাকিরুল ইসলাম। নওগাঁর রাণীনগর উপজেলার করজগ্রাম মল্লিক পাড়া গ্রামের এই যুবক লিভার ক্যানসারে আক্রান্ত। কিন্তু অর্থাভাব এখন তার চিকিৎসার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার অভাবে ধুঁকছেন এই লড়াকু যুবক।

জাকিরুল রাণীনগর উপজেলার আবাদপুকুর হাটের ঝাড়ুদার আনিছুর রহমানের ছেলে। বাবা ও ছেলে মিলে হাটে ঝাড়ু দেওয়ার কাজ করেন। কোনো নির্দিষ্ট বেতন না থাকলেও দোকানদারদের কাছ থেকে পাওয়া সামান্য সাহায্য দিয়ে কোনোমতে তাদের সংসার চলে। ভিটেমাটি বলতে মাত্র দুই শতক জমি ছাড়া তাদের আর কোনো সম্বল নেই।

জাকিরুলের বোন আঞ্জুমান আরা জানান, প্রায় দুই মাস আগে শারীরিক অসুস্থতা নিয়ে রাজশাহী ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করালে জাকিরুলের লিভার ক্যানসার শনাক্ত হয়। বর্তমানে তিনি সেখানে লিভার বিভাগের বিভাগীয় প্রধান ডা. এ.এস.এম. সাদেকুল ইসলামের অধীনে চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাত দিয়ে পরিবার জানায়, জাকিরুলকে বাঁচাতে হলে দ্রুত দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা প্রয়োজন। বর্তমানে বগুড়াতেই ওষুধ ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রতি সপ্তাহে প্রায় সাড়ে ১০ হাজার টাকা প্রয়োজন হচ্ছে। আত্মীয়-স্বজনদের সহায়তায় কয়েক সপ্তাহ চিকিৎসা চললেও এখন টাকার অভাবে ওষুধ কেনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

তিন বোন ও এক ভাইয়ের মধ্যে জাকিরুল সবার ছোট। স্নেহের ছোট ভাইকে বাঁচাতে দেশ ও বিদেশের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তার বোন আঞ্জুমান আরা। আপনার সামান্য অনুদান হয়তো ফিরিয়ে দিতে পারে একটি তরতাজা প্রাণ।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:

  • বিকাশ নম্বর: ০১৭৭৫২৩৫৮৮৯ (জাকিরুল)

  • ব্যাংক হিসাব: ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংকিং), আবাদপুকুর হাট শাখা। হিসাব নাম: MST ANJUMAN, হিসাব নং: ২০৫০৭৭৭০২৬১০৭৯৬০০ (বোন)।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন