ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করে আগেই ইতিহাস লিখেছে বাংলাদেশ ফুটবল দল। তাদের সেই ইতিহাস আজ মঙ্গলবার নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ১৯৭৫ সালে যাত্রা শুরুর পর ২১তম এএফসি নারী এশিয়ান কাপে এবারই প্রথম অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের অভিষেক ম্যাচে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের।
অস্ট্রেলিয়ার ৩০ হাজার দর্শকধারণক্ষমতা সম্পন্ন ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের এই লড়াই বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনেও দেখার সুযোগ থাকছে; এটি দেখাবে ট্যাপম্যাড।
ফিফা নারী বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে ১৭তম স্থানে থাকা চীন এই ম্যাচে স্পষ্টতই ফেভারিট। অন্যদিকে, ১১২তম স্থানে থাকা বাংলাদেশের জন্য কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে। এশিয়ান কাপে নয়বারের চ্যাম্পিয়ন চীন ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালেও খেলেছে। তাই ঐতিহ্য ও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা—দুই দিক থেকেই এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ