থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১২নং কক্ষে এই হৃদ্যতাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন। এছাড়াও থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিসহ থিয়েটারের বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “আমাদের সমাজ ও রাষ্ট্রে নানা ধরনের সমস্যা ও সম্ভাবনা রয়েছে। এসব বিষয় নাটক, গল্প, কবিতা ও উপন্যাসের মাধ্যমে নিপুণভাবে তুলে ধরতে হবে। সেই লক্ষ্যেই থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের পরিকল্পনার শুরু থেকেই আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি থিয়েটারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।” তিনি পবিত্র রমজানে এমন সুন্দর একটি আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন