বিশ্ববাজারে টানা তিন দিনের মতো বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা তিন দিনের মতো বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে টানা তিন দিন ধরে বেড়েই চলছে তেলের দাম। এর মধ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধে তেলের সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বৃদ্ধি করেছে। 

মঙ্গলবার (৩ মার্চ) গ্রিনিচ মান সময় ০৪:০০ এ ব্রেন্ট ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম দুই দশমিক দুই শতাংশ বেড়ে হয়েছে ৭৯ দশমিক ৪৪ ডলার।

এর আগে গতকাল সোমবার অপরিশোধিত তেলের দাম গিয়ে ঠেকেছিল ৮২ দশমিক ৩৭ ডলারে, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। দাম বেড়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডেরও। আজ ডব্লিউটিআই ক্রুডের ব্যারেলপ্রতি দাম এক দশমিক ১৭ ডলার বা এক দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২ ডলার ৪০ সেন্ট। এর আগে ২০২৫ সালের জুনে এ তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

যুক্তরাজ্যভিত্তিক অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, “তেলের দাম দ্রুত কমার কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালি কার্যত বন্ধ এবং ইরান মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করছে। সংঘাত যত দীর্ঘসময় ধরে চলবে দাম আরও বাড়বে।”

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন